সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গলায় বিস্কুট আটকে শিশুর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

মেহেরপুর গাংনীতে গলায় বিস্কুট আটকে গিয়ে মিতা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে বিস্কুট খাওয়ার সময় এ ঘটনা ঘটে।মিতার বাবার নাম সমিরন মন্ডল মিলন। তিনি মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তার বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা এগারটার দিকে মিতা ঘরে রাখা বিস্কুট খেতে শুরু করে। এ সময় তার বাবা মিলন মন্ডল কলেজে ছিলেন। তার মা তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন।মিতার গলায় যখন বিস্কুট আটকে যায় তখন বিষয়টি তার মা তাপসী মন্ডল বুঝতে পারেন।শিশুটির অবস্থা খারাপের দিকে যেতে দেখে তিনি তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন বলেন, গলায় বিস্কুট আটকে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930