মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রশ্নে পর্ন তারকাদের নাম দেয়া সেই শিক্ষক বরখাস্ত

প্রশ্নে পর্ন তারকাদের নাম দেয়া সেই শিক্ষক বরখাস্ত

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম ছাপার অভিযোগে শিক্ষক শংকর চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  আজ শনিবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার সাংবাদিকদের নিশ্চিত করেন।

গত বুধবার (১৭ এপ্রিল) রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের প্রশ্নে  সম্ভাব্য উত্তরে চারটি অপশনের একটিতে পর্ন তারকা সানি লিওন ও মিয়া খলিফার নাম ব্যবহার করা হয়। বিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেয়া হয়েছে, তার মধ্যে পর্ন তারকা মিয়া খলিফার নাম দেয়া হয়। তবে তার নাম লেখা হয়েছে ‘মিয়া কালিফা’।আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি নাম সানি লিয়ন।

আর চতুর্থ প্রশ্নটিতে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়- এমন প্রশ্নের সম্ভাব্য উত্তরে রাখা হয়েছে রাজধানীর বলধা গার্ডেন। তবে নামটি লেখা হয়েছে ‘বলদা গার্ডেন’।

এবিষয়ে প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। যে ভুল হয়েছে তা খুবই লজ্জাজনক। স্কুল বন্ধ থাকায় প্রশ্ন প্রণেতা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটু দেরি হয়েছে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লজ্জাজনক প্রশ্নপত্র তৈরির কারণ জানতে চেয়ে তাকে শোকজও করা হয়েছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০