বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

অধরার ‘ভালোবাসার উত্তাপ’

বিনোদন ডেস্ক :

সময়ের প্রতিশ্রুতিশীল নায়িকা অধরা খান। গেল বছর পর পর দুই ছবি মুক্তির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক তার। কয়েক মাস আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘সুন্দরীতমা’র নায়িকা হিসেবে। আর গেল মার্চে মহরত হয়েছে তার ‘ড্রিমগার্ল’ চলচ্চিত্রের। এবার নিয়ে এলেন আরও একটি সুখবর। ‘ভালোবাসার উত্তাপ’ নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নতুন এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সুদর্শন মডেল ও চিত্রনায়ক ইমন। সিনেমাটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী।

ছবিটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইমন-অধরা। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অধরা। আরটিভি অনলাইনকে তিনি বলেন, পারিবারিক ঘরানার ছবি। অনেকগুলো ফানি দৃশ্য আছে। রোমান্টিকতাও বেশ। প্রেম-ভালোবাসাভরা এই ছবিতে যথেষ্ট নতুনত্ব আছে। সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গল্প। পুরোটা না দেখে ছবির কাহিনী অনুমান করা যাবে না।

ছবির শুটিং প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে শুটিং শুরু হবে। আমাদের সঙ্গে অরুণা বিশ্বাস ম্যাডামও আছেন। অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে নেপালে। অল্প কিছু দৃশ্য দেশে হবে। ২৪ এপ্রিল দেশ ছাড়বো। ২৫ তারিখ থেকে শুরু হবে শুটিং-এর কার্যক্রম।

জনপ্রিয় পরিচালক শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে পা রাখেন অধরা। পরবর্তীতে একই পরিচালকের ‘মাতাল এবং ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রথম ছবি মুক্তির আগেই বাকি দুটি ছবি মুক্তি পায় এই নায়িকার। শিগগিরই ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তির তারিখ ঘোষণা করা হবে জানান তিনি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১