শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আ.লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়, এ বার্তা ছড়িয়ে দিতে হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়, এ বার্তা দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে।’

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল, এ দাবি করে শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরের পর যারাই ক্ষমতায় এসেছে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের ভাগ্য খুলতে শুরু করে।’

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের উন্নতি করবে না। তারা নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত। এমনকি তারা বলেছিল, এ দেশে গরিব এবং খাদ্য কম থাকা ভালো, তাহলে বিদেশ থেকে ভিক্ষা, সহযোগিতা পাওয়া যাবে।’

সম্মেলনে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১