সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নারীর প্রতি সহিংসতা রোধে চন্দ্রগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

‘‘ধর্ষণ মুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’’ এই শ্লোগানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়দেব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক এম. ছাবির আহম্মেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার সাগর প্রমূখ।

এ সময় ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতুমন্ডল, গাজীপুরের সেলিনা গোমেজ, শারমিন আক্তার ও চট্টগ্রামের মামদি দে হত্যাসহ নারী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930