সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ

নোয়াখালী প্রতিবেদক :

সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী থেকে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান।
শপথ নেওয়া জনপ্রতিনিধিরা হলেন- জেলার সুচর্নচর উপজেলা চেয়ারম্যান আনম খায়রুল আলম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এছাড়া নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ নেন।

এরআগে বুধবার বিকালে চাঁদপুরে শপথ নেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

এদিকে মামলার কারণে সদর উপজেলায় নির্বাচন হয়নি। এখানে বর্তমনে চেয়ারম্যান হিসাবে আছেন শিহাব উদ্দিন শাহিন। এছাড়া কবির হাট উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সহিংসতার কারণে নির্বাচন কমিশন সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

আগামী ৫ এপ্রিল কবিরহাটে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এখানে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম ও সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিপু চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930