সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১শ’ পিস ইয়াবাসহ সালাহ্ উদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন (২২) চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের মমিন উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ সড়কের জনৈক করিম হুজুরের দোকানের সামনে ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে ধৃত আসামি সালাহ উদ্দিন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে এএসআই মোনায়েম, এএসআই আব্দুল হান্নান, এএসআই মিজানুর রহমান ও এএসআই হানিফ খাঁনসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সালাহ উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশী করে ১শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সাথে কারা জড়িত তার তথ্য জানা যাবে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930