সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক অবরোধ।

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় ছাত্র নিহত : প্রতিবাদে ভাঙচুর, সড়ক অবরোধ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর ও লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার সকালে লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই রুটের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ছাত্র আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে এবং ওই মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসার প্রবেশের পথে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান ওই ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসী পিকআপ ভ্যানটি ভাঙচুর করে সড়কে গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করে রাখে। এ সময় নিরাপদ সড়ক চাই, ছাত্র হত্যার বিচার চাই দাবিতে মুখরিত ছিল শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930