সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ৮ মণ জাটকাসহ দুইজন আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে মাইক্রোবাস যোগে প্রায় আট মণ জাটকা পাচারকালে চালক ও ব্যবসায়ীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার খাসের হাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এরআগে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক ও জাটকা জব্দ করে।

হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, টহল পুলিশ ভোররাতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ পাচারকালে মাইক্রোবাস জব্দসহ দুজনকে আটক করেছে। এ সময় জব্দ করা হয় মাইক্রোবাস ভর্তি ৮ মণ জাটকা।

আটকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930