সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে তরুণীকে পুড়িয়ে হত্যার প্রধান আসামি স্বামী সালাহ উদ্দিন গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে শাহিন আক্তারকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ। সোমবার বিকালে রামগতি উপজেলার বুড়া কর্তা আশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামি সালাহ উদ্দিন চট্টগ্রাম থেকে ঝুমুর হয়ে ভোলায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রামগতি আশ্রম এলাকায় আসে। পূর্ব থেকে তার গতিবিধি পর্যবেক্ষন করে আসছিল কমলনগর থানা পুলিশ। একপর্যায়ে সে তার স্ত্রী সন্তানদের সাথে নিয়ে ভোলার উদ্দেশে রওয়া দিলে সাদা পোশাকদারী পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করার জন্য স্বামী সালাহ উদ্দিনের নিকট আসেন চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহিন আক্তার। স্থানীয় ইউপি সদস্য হাফিজ বিয়ের প্রমানাদি না পেয়ে শাহিন আক্তারকে চট্টগ্রাম ফিরে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তাকে সকল প্রমানাদি নিয়ে আসতে বলেন ইউপি সদস্য হাফিজ। এর কিছুক্ষন পর তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন আক্তার।

এ ঘটনায় নিহতের বাবা জাফর উদ্দিন বাদি হয়ে কমলনগর থানায় সালাহ উদ্দিনসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকার পর সোমবার বিকালে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরআগে মামলার অপর ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930