মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছি : হারুনুর রশীদ

আকাশবার্তা ডেস্ক :

দেশে গণতন্ত্র নেই। কথা বলার সুযোগ নেই। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে শপথ নিয়েছি বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হারুনুর রশীদ।

শপথ নেয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে আমরা শপথ নিয়েছি। সংসদে গিয়ে দলীয় চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবি তুলবো।’

সোমবার (২৯ এপ্রিল) বিকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শপথের পর তারা (শপথ নেওয়া চার সংসদ সদস্য) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বলেও জানিয়েছেন।

মাগরিবের পর অধিবেশনে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন। শপথ গ্রহণের সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং জাহিদুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

এর আগে শপথ গ্রহণের আগে সংসদ ভবনের বাইরের গেটে এ বিষয়ে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘দেশে সরকার থাকবে সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।’

এদিন শপথ নিলেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০