মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা ছাড়লেন টাইগাররা, রাতে যাবেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ টাইগারদের জন্য ভালো একটি প্রস্তুতিই বলা যেতে পারে।

বুধবার (০১ মে) সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়ে টাইগাররা। 

দুবাইয়ে যাত্রা বিরতির পর আয়ারল্যান্ড পৌঁছাবে মাশরাফিবাহিনী। তবে সকালে দলের সঙ্গে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি রাতে সপরিবারে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আর মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ঢাকা ছেড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা ফরহাদ রেজা।

বিশ্বকাপে দল যেন সেরা পারফরম্যান্স করতে পারে দেশ ছাড়ার আগে এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। 
৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আয়ারল্যান্ডে পৌঁছে শুক্রবার ও শনিবার অনুশীলন করবে দল। ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে সেখান থেকে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। ২৬ মে কার্ডিফে পাকিস্তান আর ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।

৩০ মে এবারের বিশ্বকাপ আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৫ জুন টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে, ৮ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। শিডিউল অনুযায়ী ১১ জুন রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্স কেমন হয় তাই এখন দেখার অপেক্ষা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০