সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভারতে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করা হয়। ওই হামলার কয়েকঘণ্টা আগে সেখানে প্রায় ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালায়। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে তারা জানিয়েছে। গড়চিরোলি রেঞ্জের ডিআইজি অঙ্কুশ শিন্ডে বলেন, একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে কুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই গাড়িতে মোট ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

লোকসভা নির্বাচন চলাকালে এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে গড়চিরোলিতে মাওবাদী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিন্দা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও।

উল্লেখ্য, কয়েকদিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। ওই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930