সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঘূর্ণিঝড় ‘ফণী’ : লক্ষ্মীপুরে গাছ চাপায় নারী নিহত, অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছ চাপায় আনোয়ারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। জেলাব্যাপী বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। মধ্যরাত থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতের মরদেহ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে মুঠোফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক। নিহত আনোয়ারা রামগতির চর নেয়ামত এলাকার মো. সফিকের স্ত্রী।

এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের কেউ কেউ প্রতিবেশীদের সহযোগিতায় জীবন বাঁচানোর কথা জানান।

এছাড়া ফনীর প্রভাবে রাতভর থেমে থেমে ভারী বৃষ্টি হলেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিসহ দমকা হাওয়া বইছে। মেঘনা নদীর পানি ৩-৪ ফুট উচ্চতায় বাড়তে শুরু করেছে। নদী তীরবর্তী মানুষদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে স্থানীয় প্রশাসনের। অনেকে আশ্রয় কেন্দ্রে না গিয়ে বেড়ী বাঁধের উপর অবস্থান করছেন। আবার অনেকে গবাদীপশুসহ আসবাবপত্র রেখে নিজের ঘর ছাড়তে রাজি নন।
অন্যদিকে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা ও সহায়তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণে বিভিন্ন সংগঠন প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ রুটে ফেরী চলাচলসহ সকল নৌ চলাচল বন্ধ রয়েছে। শতাধিক যানবাহনসহ বিভিন্নস্থানে ৩ শতাধিক মানুষ নদী পারাপারে অপেক্ষমান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930