সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ৬৩ পরিবার পেল ত্রাণের চেক ও ঢেউটিন

আকাশবার্তা ডেস্ক :

ঘূর্ণিঝড় ফণীর তা-বে জেলার রামগতি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারের মাঝে ত্রাণের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রোববার (০৫ মে) বিকালে উপজেলার চররমিজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এরআগে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

সভা শেষে রামগতি উপজেলার ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারের মাঝে ত্রাণের চেক ও ঢেউটিন বিতরণ করেন অতিথিরা। সর্বমোট ১ লাখ ৮৯ হাজার টাকার চেক ও ৬৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

উল্লেখ্য, গতকাল ঘূর্ণিঝড় ফণীর আঘাতে লক্ষ্মীপুর জেলায় প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930