সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ইন্দোনেশিয়ার ট্রেনে শুধু পানি ও খেজুর দিয়ে ইফতার

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ায় রমজান মাসে রোজা পালনকারীরা ট্রেনের ভেতর কেবল পানি ও খেজুর দিয়ে ইফতার করতে পারবেন। এসব খাদ্য ছাড়া অন্য কোনও কিছু দিয়ে ট্রেনের ভেতর ইফতার করা যাবে না বলে জানিয়েছে ম্যাস র‌্যাপিড ট্রেন (এমআরটি) কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সেখানকার পিটি এমআরটি জাকার্তা করপোরেট সেক্রেটারি বিভাগের প্রধান এম কামালুদ্দিন বলেন, কফি বা অন্য স্বাদযুক্ত পানীয়তে ট্রেনের মেঝে নোংরা ও আঠালো হয়ে যায়। সে তুলনায় পানিতে এমনটা হওয়ার সম্ভবনা কম। তিনি বলেন, ইসলামে খেজুর দিয়ে রোজা ভাঙার কথা বলা হয়েছে এবং খেজুর এমন একটি ফল যার কোনও অংশ মেঝেতে পড়ার সম্ভাবনা কম থাকে।

আজ সোমবার ইন্দোনেশিয়ার মানুষজন পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করছেন। আর রমজানকে ঘিরে কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এমআর ট্রেনের ভেতর যেকোনো কিছু পানাহারের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে রমজান মাসের জন্য তা কার্যকর হবে না।

কামালুদ্দিন আরও বলেন, ট্রেনের ভেতর ইফতারির সময় হলে রোজাদার যাত্রীদের উদ্দেশ্যে তা ঘোষণা করা হবে। এ সময় পানি ও খেজুর ছাড়া অন্য কোনও পানাহার থেকে বিরত থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হবে যাত্রীদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930