বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পূজা জিপিএ ৪.৩৩, দীঘি ৩.৬১

বিনোদন ডেস্ক :

এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শোবিজের পরিচিত দুই মুখ। তারা হলেন- চিত্রনায়িকা পূজা চেরী ও অভিনেত্রী দীঘি। দুজনই ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রাজধানীর একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন পূজা চেরী। বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়ে তিনি পেয়েছেন জিপিএ ৪.৩৩। পরীক্ষার আগে একাধিক ছবির চিত্রায়ণ নিয়ে ব্যস্ত থাকায় পড়াশোনায় খুব একটা মনযোগ দিতে পারেননি এ অভিনেত্রী। তবুও রেজাল্টে তিনি অনেক খুশি। আলাপকালে এমনটাই বলেন পূজা।

তিনি বলেন, ‘আমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। শুটিং-পরীক্ষা-শুটিং করে অবস্থা পুরো নিরামিশ হয়ে গিয়েছিল। তারপরও এ গ্রেড আনতে পেরেছি তাতেই আমি খুশি।’ পূজা চেরীর ইচ্ছা ভালো একটি কলেজে ভর্তি হওয়ার। নিজের এ সাফল্যে পিছনের মায়ের অবদান স্বীকার করে তিনি আরও বলেন, ‘রেজাল্ট অনুযায়ী যে কলেজ সিলেকশন আসবে। ভর্তির ব্যাপারে এখনো ভাবছি না। স্যারদের সঙ্গে পরামর্শ করে নিব।’

এদিকে, রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী দীঘি। জিপিএ ৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া। দীঘিরও ইচ্ছা ভালো একটি কলেজে ভর্তি হওয়ার। জানতে চাইলে তিনি বলেন, ‘ফলাফল যা এসেছে তাতেই আমি অনেক খুশি। নিজেকে এখানেই থামিয়ে রাখতে চাই না। আরও দূর যেতে চাই। কলেজে ভর্তির জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করব।’

কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করে রূপালি পর্দা অভিষেক হয় চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘির। তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত অভিনেত্রী দোয়েল। প্রথম ছবিতে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন দীঘি। এর আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন এ অভিনেত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১