বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শপথ নিলেন নরেন্দ্র মোদি

আকাশবার্তা ডেস্ক :

দ্বিতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। খবর এনডিটিভির

সপ্তদশ নির্বাচনে বিপুল বিজয়ের পর আজ দ্বিতীয় বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে বিজেপির সভাপতি অমিত শাহও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দল গোছানোর দায়িত্বে থাকা অমিত শেষ পর্যন্ত মন্ত্রিসভায় আসলেন।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান ঘিরে রাইসিনা হিলসে সকাল থেকেই সাজ সাজ রব। এ উপলক্ষে পুরো দিল্লিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ৮ হাজার অতিথি।

২০১৪ সালের আগ পর্যন্ত শপথগ্রহণের অনুষ্ঠান হতো রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদির শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

অতিথিদের প্রায় সবাই রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গ থেকে শপথে যোগ দিয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য।

বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটানকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। তবে চিন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি বিজেপি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মা সনিয়া গান্ধী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১