বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঈদের মার্কেটে যেতে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের মার্কেট করতে যেতে না দেয়ায় তাজমহল (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গত শুক্রবার ঘটলেও গতকাল শনিবার রাতে নিহতের ভাই জামাল হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা করেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার বাদি নিহতের বড় ভাই তাতুয়াকান্দা গ্রামের জামাল হোসেন জানান, দুই বছর আগে তার বোনের পার্শ্ববর্তী বাহেরচর গ্রামের ইসমাইলের ছেলে রুহুল আমীনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার তাজমহলের ওপর নানাভাবে নির্যাতন করতে থাকে। ঘটনার দিন বেলা দেড়টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এরপর বেলা ৩টার মধ্যে যে কোনো সময় তাজমহল তার শোবার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাজমহল বেঁচে আছে এই বিশ্বাসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গতকাল শনিবার বিকালে তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্বামী রুহুল আমিনের ইচ্ছা ছিল সে নিজে বউকে ঈদ মার্কেট করে দিবে। কিন্তু তাজমহল নিজেই মার্কেটে যাবে বলে বায়না ধরে। তাকে মার্কটে যেতে না দেয়ায় মনের দু.খে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে গত শনিবার সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা হলে থানার এস আই সিরাজুল ইসলাম নিহেতের স্বামী রুহুল আমীনকে ঢাকা থেকে আটক করে নারায়ণগঞ্জ কোটে প্রেরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১