বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩টি ফার্মেসীর ৪৩ হাজার টাকা জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩টি ওষুধ ফার্মেসীর ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুরের ড্রাগ সুপার ফজলুল হক এবং সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখা এবং লাইসেন্স নবায়ন না করায় রাকিব মেডিকেল স্টোরের ৪০ হাজার, পরিবেশ সম্মতভাবে ওষুধ বিক্রি না করার অপরাধে বাংলাদেশ মেডিকেল হলের ১ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অহ ফার্মেসীর ২ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

লক্ষ্মীপুরের ড্রাগ সুপার ফজলুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০