সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ২টি হত্যা মামলার আসামি নিকু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঞ্চল্যকর ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন নিকু (৩২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শুক্রবার (২১ মার্চ) চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নিকু পাঁচপাড়া গ্রামের মন্দার দিঘীর পাড় এলাকার তরিক উল্যাহর ছেলে।

জানা যায়, আনোয়ার হোসেন নিকু চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম. সজীব ও পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরু টেইলার হত্যার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২টি অস্ত্র আইনে ও ২টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ এপ্রিল রাত ১টার দিকে পাঁচপাড়া গ্রামের মুরাদ পাটোয়ারী বাড়ির সামনে রাস্তার ওপর রাজনৈতিক প্রতিহিংসার জেরধরে ছাত্রলীগ নেতা সজীবকে হত্যা করা হয়। পরদিন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুকে ১নং ও আনোয়ার হোসেন নিকুকে ২নং আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সজীবের মা” বুলি বেগম।

এরপর, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরু টেইলারকে তার বাড়ির পেছনে পুকুরপাড়ে পিটিয়ে হত্যা করা হয় । এই হত্যাকাণ্ডে নিহত নুরু টেইলারের স্ত্রী মমতাজ বেগম একই গ্রামের ধামা কালুর ভাই খোকনকে ১নং আসামি এবং আনোয়ার হোসেন নিকুকে ২নং আসামি করে মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, “হত্যাসহ বিভিন্ন মামলার আসামি আনোয়ার হোসেন নিকুকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন যাবত অভিযান চলছিল। শুক্রবার তাকে পাঁচপাড়া এলাকা থেকে গ্রেপ্তা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930