সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরে ২৬ জেলের জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা শিকার করায় ২৬ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন প্রত্যেক জেলের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

এরআগে রাত ৭টার দিকে মেঘনা নদীর মজুচৌধুরীর হাট, চররমনী মোহন, কমলনগর উপজেলার মতিরহাট ও বাতির ঘাট এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. হোসেন, মো. জায়েদ, আবদুর রহিম, ইব্রাহীম, শফি উল্লাহ মাঝি, রুহুল আমিন, মো. বেলাল, আবুল কাসেম, মো. রুহুল আমিন, নুর আলম, মিলন, নোমান, মোসলেহ উদ্দিন, আমজাদ, মো. হাসান, তৈয়ব আলী, আমজাদ হোসেন, আশরাফ আলী, নুর আলম, রুহুল আমিন, মো. হান্নান, আমির হোসেন, মো. নিজাম, আবুল কালাম, সালাহ উদ্দিন ও মো. কামাল। তারা সবাই কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ১০টি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। আটক জেলেদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

প্রসঙ্গত, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মার্চ ও এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী অববাহিকায় সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ আইন আমন্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031