মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় বিচিত্রা কর নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের উপশম (প্রা:) হসপিটালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত বিচিত্রা কর পৌর শহরের শাখারীপাড়া এলাকার বাবলু করের স্ত্রী।

পুলিশ ও বিচিত্রার স্বজনরা জানান, সকালে প্রসবজনিত কারণে বিচিত্রা করকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালটির গাইনি বিশেষজ্ঞ ডা. বসাক কুমারের নির্দেশে তাকে উপশম প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। বিকালে ওই চিকিৎসক বিচিত্রা করকে সিজারের মাধ্যমে মেয়ে সন্তান প্রসব করান।

সন্ধ্যায় প্রসূতির পেটে ব্যথা অনুভব হলে ফের তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন করে কেটে ফেলা হয় তার জরায়ু। পরে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়।

এ সময় খবর পেয়ে স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। অভিযুক্ত চিকিৎসক আত্মগোপন করেন আর কর্তৃপক্ষ হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০