সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

তিন দেশে ১২ দিনের সরকারি সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। ১২ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করেন।

ফিনল্যান্ডে থাকার সময় প্রধানমন্ত্রী ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সওলি নিনিসতোর সঙ্গে বৈঠক করেন। পরদিন সর্ব–ইউরোপীয় আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

গত ২৮ মে প্রধানমন্ত্রী তিন দেশ সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে চার দিনের সফরে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে বৈঠক শেষে দুই দেশ আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম ওডিএ চুক্তি স্বাক্ষর করে।

৩১ মে টোকিও থেকে সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930