সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘জামায়াতে ইসলামীর হাতে বিএনপির কবর রচনা হবে’

আকাশবার্তা ডেস্ক :

জামায়াতকে ছাড়া যাবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, জামায়াতে ইসলামীর হাতে বিএনপির কবর রচনা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার 
(১২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নানক বলেন, স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। বারবার দেশের নিরিহ মানুষ ও আওয়ামী লীগের ওপর হামলা করছে। আর বিএনপি সেই ৭১’এর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ছাড়া যাবে না। শিক্ষা হয় না আপনাদের। জামায়াতকে দিয়েই বিএনপির কবর রচনা হয়েছে এবং চূড়ান্ত কবর হবে।

বিএনপি অফিসে তালা প্রসঙ্গে নানক বলেন, আপনাদের ছত্রছায়ায় ছাত্রদলের ছেলেরা আপনাদের অফিসে তালা দেয়া এতেও লজ্জা হয় না আপনাদের।

সভায় প্রধান অতিথি ছিলেন এড. জাহাঙ্গীর কবীর নানক, সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি মির্জা আজম, সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930