সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিঅারবে রেসিডেন্ট কার্ড নবায়ন নিয়ে বিপাকে প্রবাসীরা

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদিঅারব। এই সৌদিঅারবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অাসা প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। তাই সৌদিসরকারের নতুন অাইন অনুযায়ী বর্তমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে স্পন্সরদের শাস্তি এবং সঙ্গে জরিমানাও গুনতে হবে। পাসপোর্ট দপ্তর থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে প্রবাসী শ্রমিকদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারলে স্পন্সরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শাস্তি বা জরিমানা এড়াতে সময় শেষ হওয়ার আগেই নিজেদের রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য সৌদিঅারবে কর্মরত  প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির  পাসপোর্ট দপ্তর।
রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে ওই কার্ডধারী ব্যক্তি কোনোভাবেই দাপ্তরিক কাজে ই-সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
আইন অনুযায়ী, নীতি ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ করা হবে। ২০১৫ সালের অক্টোবর থেকেই মুকেম কার্ড নবায়ন শুরু করেছে পাসপোর্ট দপ্তর। মুকেম কার্ডকে ইকামা এবং রেসিডেন্ট পারমিট কার্ডে রুপান্তর করা হয়েছে। এই কার্ডের মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর সয়ংক্রিয়ভাবেই এই কার্ডের মেয়াদ বাড়ানো হয়।
মুকেম কার্ডে ব্যক্তির ছবি, জাতীয়তা, জন্ম তারিখ, পেশা, স্পন্সরের নাম এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930