সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলায় মাঠে মমতাজ

বিনোদন ডেস্ক :

ক্রিকেট এখন এদেশের মানুষের প্রেম-আবেগের বড় একটা জায়গা। মানুষের মধ্যে দেশপ্রেমের সত্যিকার মাহাত্ম্য লক্ষ্য করা যায় খেলার মাধ্যমেই। ক্রিকেটে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল। যে কারণে ক্রিকেট নিয়েই এদেশের মানুষের যতো উন্মাদনা।

এই উন্মাদনায় পিছিয়ে নেই তারকারাও। এর মধ্যে মাটি ও মানুষের শিল্পী লোকসম্রাজ্ঞী মমতাজও একজন দারুণ ক্রিকেটপ্রেমি। মাঠে বসে দেশের খেলোয়াড়দের বাহবা জানাতে আসছে ২৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিচ্ছেন তিনি।

আগামী ২ জুলাই এজভাস্টনে ভারতের বিরুদ্ধে এবং ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দুটি মাঠে বসে দেখবেন সংসদ সদস্য ও লোকগানের গুণী এই শিল্পী।

এ প্রসঙ্গে মমতাজ বলেন, আমার মেয়েরা আমার চেয়েও বেশি ক্রিকেটপাগল। দুই মেয়েকে সঙ্গে নিয়েই যাবো। আরও আগেই যেতাম, টিকিট পেতে দেরি হওয়ায় হলো না। যাক, শেষের দুটো ম্যাচ দেখতে যাচ্ছি- এটা ভেবেই ভালো লাগছে। প্রিয় বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভ কামনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930