মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ইফতি’র ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে রক্তাক্ত জখম অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতীতে উন্নত চিকিৎসার জন্য শহরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কে বা কাহারা কিংবা কি কারণে এ হামলা চালানো হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি কেউ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১ টা পর্যন্ত অচেতন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা যুবলীগ সভাপতি একে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলীয় নেতাকর্মীরা আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে জনৈক ফরহাদ ও ইফতির মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইফতিকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে। পরে সে দৌড়ে পালিয়ে জীবন বাঁচায়।

ঘটনাস্থলে ইফতির মোটর সাইকেল ও হেলমেট পড়ে ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে অন্ততপক্ষে ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০