রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

১৬ আগস্ট থেকে ফের ওমরাহর ভিসা দেবে সৌদি

ইসলাম ডেস্ক :

মাস খানেক বন্ধ রাখার পর আগামী ১৬ আগস্ট থেকে ফের শুরু হচ্ছে ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার আবেদন গ্রহণ। 

শনিবার (২২ জুন) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি জানিয়েছেন, এ বছরের ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেওয়া হবে।  

জানা যায়, চলতি মৌসুমে এ পর্যন্ত ৭৬ লাখ ৬৫ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে।

সৌদি গ্যাজেটের বরাতে মক্কা ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেওয়া বন্ধ রেখেছে দেশটির সরকার।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে বেশি সংখ্যক ওমরাহ পালনকারী আসেন পাকিস্তান থেকে। এরপর আছে ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের নাম।

সৌদি সরকার ভিশন ২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেওয়া শুরু করেছে। ২০২২ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে তাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১