সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১০ বছরে ১০ মিনিটের আন্দোলনও দেখলাম না বিএনপির

আকাশবার্তা ডেস্ক :

আন্দোলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে- দলটির এমন ঘোষণার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাহস থাকলে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না।

শনিবার (২২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আন্দোলন করবে তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনো সেই পুরনো কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে তবে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না।

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলনে যাবে দলটির নেতাদের এমন ঘোষণার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কি করবে? তিনি (ফখরুল ইসলাম আলমগীর) নিজেই নির্বাচনে জয়ী হয়ে আর সংসদে যোগ দিলেন না। এটা কোন গণতন্ত্র? তাদের পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যোগ দিলেন, সংরক্ষিত নারী আসনেও একজন যোগ দিলেন; শপথ নিলেন। অথচ তিনি দলের মহাসচিব তিনি নির্বাচনে জয়ী হয়েও সংসদে যোগ দিলেন না। এই দ্বৈতনীতি যাদের তাদের কী ধরনের গণতন্ত্র? তাদের এই গণতন্ত্র হাস্যকর।

আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে তিন দিনের কর্মসূচি পালন করা হবে। আমাদের কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান। উপজেলা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছি। 

দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি সারা দুনিয়াতেই আছে। দুর্নীতি শুধু বাংলাদেশের বিষয় নয়। তবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের নেত্রীর সততা। বঙ্গবন্ধু যেমন ছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সততার জন্য সারা দুনিয়ায় আজ সমাদৃত হচ্ছেন।

কাদের বলেন, দুর্নীতি নিয়ে কথা আমি বলবো না। তবে দুর্নীতি কমে আসছে। বাংলাদেশে এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না। দুর্নীতিতে পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে কলঙ্ক থেকে অন্তত আমরা মুক্তি পেয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930