সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী বছরই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষীয়ান এ নেতা দলের সিনিয়র নেতা আনোয়ার ইবরাহিমের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন।

ব্লুমবার্গ জানায়, ব্যাংককে ফিফথ ব্লুমবার্গ এশিয়ান বিজনেস সামিটে গেলে এ সাক্ষাৎকার দেন মাহাথির। এতে মালয়েশিয়ার রাজনীতি, প্রশাসন, অর্থনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগসহ নানা বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

মাহাথির বলেন, আমাদের অর্থনীতির এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানে বড় ধরনের অপরাধ জড়িত। এমন একটা সময়ে আমাদের খুব কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, আমরা প্রশাসনের বাইরের লোকেরা সেটা তখন বুঝতে পারিনি। নির্বাচনের আগে সরকার ও প্রশাসন নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ ভেতর থেকে যথাযথ কোনো তথ্য আমরা পাইনি।

গত বছরের মে মাসে স্বাধীনতা পরবর্তী মালয়েশিয়ায় প্রথম ক্ষমতা বদল ঘটে। নির্বাচনে হারে দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল জোট।

একসময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরেই লড়েন নিজের দলের বিপক্ষে। ৯২ বছরে এ সফল রাষ্ট্রনায়ক ফের ক্ষমতায় আসেন।

তবে এক বছরের মধ্যে তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে মাহাথির জানান।

এর মধ্য দিয়েই স্পষ্ট যে, আগামী বছরেই মালয়েশিয়ার ক্ষমতা থেকে সরে যাচ্ছেন তিনি এবং দেশটির নেতা হচ্ছেন আনোয়ার ইব্রাহিম।

মাহাথির বলেন, পদত্যাগ করার আগে আমার কিছু করার দরকার ছিল। ওয়ান এমডিবি দুর্নীতি থেকে মালয়েশিয়াকে টেনে আনার চেষ্টার কথা বলেন তিনি।

কোনো পরিবর্তন আনতে পেরেছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, আমি জানি না, আমি এখনো চেষ্টার মধ্যে আছি। তবে আমি দেশের জন্য কাজ করে যেতে চাই। যদিও ভবিষ্যতে আমার খুব বেশি করার নেই তবে অন্তত দেশকে কোনো কসাইয়ের দোকানে ছেড়ে যেতে চাই না। যা আগে ঘটেছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031