সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর তন্তুবায় সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পালিত হয়েছে গণহত্যা দিবস। বর্তমান সরকারের উদ্যোগে এবারই প্রথম ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে সারাদেশে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে পৌরসভার উদ্যোগে সকাল ১০টায় শহরের তন্তুবায় সমবায় সমিতি ভবনের সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার, ডা. রতœদীপ পাল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চেম্বার অব কমার্সের সভাপতি বাবু শঙ্কর মজুমদার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930