সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ডেপুটি ও সহকারী অ্যাটর্নিদের পদত্যাগের নির্দেশ

আদালত প্রতিবেদক :

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (২৬জুন( বিকেল ৫টার মধ্যে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমাও দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘উচ্চ পর্যায়ের নির্দেশে আপনাদের এই পদত্যাগের আহ্বান জানানো হলো। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন।’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন।

তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930