বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
অধ্যক্ষ সিরাজ উদ দৌলা

নুসরাতকে যৌন নির্যাতনের মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর

আদালত প্রতিবেদক, ফেনী :

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে তা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শুনানির পর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

গতকাল বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে নুসরাতের ওপর যৌন নির্যাতন মামলার অভিযোগপত্র দাখিল করে।

এই মামলায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে একমাত্র আসামি করে তার  বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অভিযোগ দাখিল করা হয়।

গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ, নুসরাত জাহান রাফিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে ওই দিনই নুসরাতের মা শিরিন আক্তার সোনাগাজী থানায় মামলা করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী কারাগার থেকে অধ্যক্ষ সিরাজকে বিচারক মো. জাকির হোসেনের আদালতে হাজির করা হয়।  আদালত মামলার বিষয়ে পিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন ও অভিযোগপত্রের বিষয়ে জানতে চান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সেপেক্টর শাহ আলম আদালতকে অভিযোগপত্রের বিষয়ে অবহিত করেন। পরে মামলাটি পর্যালোচনা শেষে বিচারক  ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় সিরাজের পক্ষে কোনও আইনজীবীকে দেখা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০