সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরের জিয়া চৌধুরী ইংরেজি দৈনিকের স্টাফ করেসপন্ডেন্ট পদে যোগদান

আকাশবার্তা ডেস্ক :

ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এ স্টাফ করেসপন্ডেন্ট পদে যোগ দিয়ে নতুন কর্মজীবন শুরু করলেন তরুণ অগ্রসরমান সাংবাদিক জিয়াউর রহমান চৌধুরী। ১ জুলাই তিনি নতুন কর্মস্থলের অপরাধ বিষয়ক রিপোর্টিং শাখায় যোগদান করেন।

দেশের বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনায় দ্যা বিজনেস স্ট্যার্ন্ডাড নামের ইংরেজি ভাষার দৈনিকটি আগামি অক্টোবর মাসে বাজারে আসার কথা রয়েছে। এর সম্পাদক পদে আছেন ইনাম আহমেদ চৌধুরী।

জিয়া চৌধুরী এর আগে দৈনিক মানবজমিনের অপরাধ বিষয়ক রিপোর্টিং বিভাগের নিজস্ব প্রতিনিধি পদে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার আটিয়াতলী গ্রামে।

সাংবাদিকতা পেশা ছাড়াও একজন স্বপ্নবাজ তরুণ হিসেবে জিয়াউর রহমান চৌধুরী লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেনী পেশার ভিআইপি ব্যক্তি ও গণমাধ্যমে জিয়া চৌধুরী নামেই পরিচিত।

ব্যক্তিগত সূত্রে জানা যায়, সাংবাদিকতায় পরিকল্পিত লক্ষ্যে গমনকারি অত্যন্ত মেধাবী যুবক জিয়া চৌধুরী ছাত্রাবস্থায় ২০১০ থেকে পরবর্তী ৩ বছর দৈনিক প্রথম আলো পত্রিকায় ফিচার প্রতিবেদক হিসেবে কাজ করেন। ২০১৫ সালে ছাত্রজীবন শেষে বেসরকারি যুমনা টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে যোগ দিয়ে ২০১৮ সালের অক্টোবর মাসে দৈনিক মানবজমিনে যোগদানের পূর্ব পর্যন্ত ওই পদে ছিলেন।

ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ সম্পাদনা ছেড়ে ২০১৮ সালের অক্টোবরে তিনি যোগ দেন প্রিন্ট গণমাধ্যম দৈনিক মানবজমিনে। নিরলস পরিশ্রমের কারণে অল্প দিনের মধ্যে তিনি দেশের গণমাধ্যমের নজরে দুদার্ন্ত অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলা গণমাধ্যমে কাজ করলেও বরাবরই তিনি ইংরেজিতে অত্যন্ত দক্ষতার পরিচয় রেখে চলছিলেন। সে কারণেই তার পরবর্তী ও কাঙ্খিত গন্তব্য ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

জিয়া চৌধুরী ২০০৮ সালে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ ফলাফল নিয়ে এসএসসি এবং সর্বশেষ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

সাংবাদিকতার বাইরে তার বড় পরিচয় তিনি লক্ষ্মীপুর জেলার মেধাবী তরুণদের মিলন মেলা লক্ষ্মীতারুণ্য প্লাটর্ফমের প্রধান উদ্যোক্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930