সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
আহত কবির হোসেনের ফাইল ছবি।

বন্ধুর গলা কেটে পাশেই শুয়ে থাকলো তিন বন্ধু

আকাশবার্তা ডেস্ক :

জামালপুরের সরিষাবাড়ীতে কবির হোসেন (২০) নামে এক যুবককে মোটরসাইকেল চুরির পর গলা কেটে হত্যার চেষ্টা করেছে তারই তিন বন্ধু। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন চকবালিয়া গ্রামের জুরান আলীর ছেলে সাকিল (১৯), নগদা গ্রামের হাফিজুরের ছেলে সোহান (২০) ও ধানাটা গ্রামের টিক্কা খানের ছেলে রবিন (১৯)

সরিষাবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) জোয়াহের হোসাইন জানান, বুধবার রাতে কবিরের তিন বন্ধু তার বাড়ি যায়। কবিরসহ তিন বন্ধু মিলে রাতে নেশা করে। কবিরকে বেশি করে নেশা করিয়ে এক বন্ধুকে পাহারায় রেখে অন্য দুই বন্ধু কবিরের মোটরসাইকেল চুরি করে সিরাজগঞ্জের ভেটুয়া ঘাটে থাকা তাদের অন্য সহযোগীর কাছে রেখে আসে। পরে তারা আবার কবিরের বাড়ি ফিরে আসে।

মোটরসাইকেল চুরির বিষয়টি জানাজানি হবে এই ভয়ে ব্লেড দিয়ে ঘুমন্ত কবিরকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা। এ ঘটনায় তাদের আটক করা হয়েছে। চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে। কবিরের গলাকাটার পর রক্ত বের হতে দেখে তাদের মায়া লাগে; তাই তাকে হত্যা করেনি বলে জানিয়েছেন আটক রবিন।

কবিরের মা কল্পনা বেগম বলেন, সকালে কবিরকে ডাকতে গিয়ে দেখি তার পুরো শরীর কাঁথা দিয়ে ঢাকা। পাশে তিন বন্ধু শুয়ে আছে। ডাকাডাকির একপর্যায়ে সাড়া না দিলে আমি কবিরের গায়ে থাকা কাঁথা সরিয়ে দেখি গলা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি চিৎকার করলে লোকজন এসে কবিরকে হাসপাতালে নিয়ে যায় এবং ওই তিনজনকে আটকে রাখে। পুলিশ এসে তাদের নিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930