সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট
দুবাইয়ের শাসক ও তার স্ত্রী হাইয়া

পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্যের কোর্টে দুবাইয়ের শাসকের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

পালিয়ে যাওয়া স্ত্রী হাইয়া বিনতে আল হুসেইনের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন দুবাইয়ের বিলিয়নিয়ার শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, জর্ডানের সাবেক রাজা হুসাইনের মেয়ে হাইয়া তার স্বামী রাশিদ আল মাখতুমকে ছেড়ে চলে গেছেন। গুঞ্জন উঠেছে, তিনি দুবাই থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। যদিও হায়া কোথায় আছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সিএনএন।

ইতোমধ্যে লন্ডনে হাইকোর্টের ফ্যামিলি ডিভিশনে অভিযোগের শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে ৩০ এবং ৩১ জুলাই।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিন কোটি ১০ লাখ ব্রিটিশ পাউন্ড নিয়ে জার্মানিতে চলে যান হাইয়া। সেখান থেকে তিনি তালাক চান এবং জার্মানিতে রাজনৈতিক আশ্রয়েরও আবেদন করেছেন এই প্রিন্সেস।

৪৫ বছর বয়সী প্রিন্সেস হাইয়াকে দুবাই থেকে পালিয়ে যেতে দৃশ্যত সাহায্য করেছেন জার্মানির একজন কূটনীতিক। খবরে বলা হয়- তিনি যাওয়ার সময় তার সাত বছর বয়সী ছেলে যায়েদ ও ১১ বছর বয়সী মেয়ে আল-জালিলাকে সঙ্গে নিয়ে গেছেন। স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষোভ জানিয়ে পোস্ট দিয়েছেন শেখ রাশিদ আল মাখতুম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031