মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিক্ষার্থীকে ভুল ইনজেকশন পুশ করায় ডাক্তার ও নার্স জেলে

আকাশবার্তা ডেস্ক :

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে দায়ের করা মামলায় ডাক্তার ও নার্সকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে অভিযুক্ত ডা. তপন কুমার মণ্ডল এবং নার্স কুহেলিকা গোপালগঞ্জ সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোঃ হুমায়ুন কবীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ মামলায় অভিযুক্ত ওই ডাক্তার ও দুই নার্স হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হওয়ায় রোববার ডাক্তার তপন ও নার্স কুহেলিকা নিম্নআদালতে হাজির হন। মামলায় অভিযুক্ত আরেক নার্স শাহনাজ পারভীন আদালতে হাজির হননি।

গত ২০ মে পিত্তথলিতে পাথরজনিত সমস্যা নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নী (২০)।

পরদিন ২১ মে সকালে অপারেশনের আগে কর্তব্যরত নার্স ভুল করে মুন্নীকে অতিমাত্রায় চেতনানাশক ইনজেকশন পুশ করেন। এরপরই সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

ঘটনার দিনই মুন্নীর চাচা জাকির হোসেন বিশ্বাস বাদী হয়ে ডা. তপন কুমার মণ্ডল, নার্স শাহনাজ পারভীন ও কুহেলিকাকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অভিযুক্তরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য জামিন নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০