সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস পালন, মরহুম কফিলউদ্দিন আহমদ এর মৃত্যুবার্ষিকী, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যদের গার্ড অব অনারের মাধ্যমে শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান।

এরপর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, সিনিয়র শিক্ষক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, পরিচালনা পরিষদের সদস্য বাবুল হোসেন, সাংবাদিক মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুর সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুর রহমান জিকু, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া ও স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে হাজী মুসলিম বৃত্তি সনদ বিতরণ ও এইচএসসি পরীক্ষাদের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930