সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাতুড়ি দিয়ে মাকে হত্যা, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

গেল রোববার (০৭জুলাই) হাতুড়ি দিয়ে কপালে আাঘাত করে হত্যার পর পালিয়ে আসা মাদকাসক্ত পুত্র আব্দুস সালেককে (৩০) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

সালেক এক সময় এসিআই কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কুড়িগ্রামে চাকরি করতেন।

সোমবার (৮ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালেক রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লার অধিবাসী।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সালেক নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে কপালে আঘাত করলে মা সেলিনা বেগম (৫০) নিহত হন।

এ অবস্থায় মাকে ফেলে রেখে পালিয়ে যায় সে। এসময় মা এবং সালেক ছাড়া বাড়িতে কেউ ছিল না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930