শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
ইয়াবাসহ আটক বেল্লাল ও ইয়াছিন।

লক্ষ্মীপুরে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে শহরের বাঞ্চানগর গ্রামের কাজি বাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. আমিন উল্যার পুত্র মোঃ বেল্লাল (৪৫) ও একই এলাকার হুমায়ুন কবিরের পুত্র ইয়াছিন আরাফাত (২৮)। মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমাসহ সঙ্গীয় ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে বাঞ্চানগর গ্রামের কাজি বাড়ির বাহারের নির্মাণাধিন টিনসেড দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে মাদক কারবারি বেল্লাল ও ইয়াছিনকে সাড়ে ৩শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

dav

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০