সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ জুলাই) ভোররাতে তিনি ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহাম্মদ জাহাঙ্গীর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোটভাই।

প্রয়াতের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তার ফেসবুক পেজে লিখেন, “আমার বাবা মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। ভোররাত ১২টা ৪০ মিনিটে তিনি চলে গেছেন। আপনারা তার জন্যে দোয়া করবেন।” মরদেহ হিমঘরে রাখা হয়েছে। আজ (বুধবার) সকালে রাজধানীর শান্তিনগরের কুলসুম টাওয়ারের বাসায় মরদেহ নেয়া হবে। এরপর দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক ও স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন।

উল্লেখ্য, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আপন ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীরের জন্ম ১৯৫১ সালে চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি মিডিয়া বিষয়ক একজন লেখক হিসেবে সুপরিচিত।

এছাড়াও রাজনীতি ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন।

চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ ও সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করেন।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালে দৈনিক পাকিস্তানে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৮০ সালে তিনি সক্রিয় সাংবাদিকতা ছেড়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-এ সাংবাদিক প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হন।

তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন।

সাংবাদিকতা, গণমাধ্যম, রাজনীতি ও অন্যান্য বিষয়ে তার লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা সাতাশটি।

১৯৯৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিডিয়া সংস্থা ‘সেন্টার ফর ডেভলপমেন্ট কম্যুনিকেশন’। আমৃত্যু এর নির্বাহী পরিচালক ছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930