সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মৃত দাতার প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিস্থাপিত জরায়ু থেকে এক সুস্থ শিশুর জন্ম দিয়েছে দেশটির এক ক্লিনিক। এর আগে মৃত এক নারীর দানকৃত জরায়ুটি সন্তান জন্ম দেয়া নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়।এই কাজের সঙ্গে জড়িত গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মদানের ক্ষেত্রে এটা দারুণ এক সফলতা।

বিশেষ করে যেসব নারী জরায়ু সমস্যার কারণে সন্তান জন্ম দিতে পারেন না তাদের জন্য বেশ সহায়ক হবে পদ্ধতিটি।প্রতিস্থাপিত জরায়ু থেকে ওই শিশুর জন্ম হয় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকে। এই ক্লিনিকেই জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখানেই শেষ পর্যন্ত শিশুর জন্ম হলো।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে ক্লিনিকটির সিজারিয়ান সেকশনে শিশুটির জন্ম হয়। শিশুর জন্ম দেন ত্রিশোর্ধ্ব এক নারী।সন্তান জন্ম দেয়া এই নারী জরায়ু ছাড়াই জন্মেছিলেন। একই কারণে যারা সন্তান জন্ম দিতে পারছেন না তাদের সমস্যা সমাধানের জন্য পরীক্ষামূলক পদক্ষেপে অংশ নেন তিনি।

জরায়ু সমস্যায় যারা থাকেন তারা হয়তো জরায়ু ছাড়াই জন্ম নেন কিংবা বিভিন্ন ইনফেকশনের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বন্ধ্যা হয়ে যান।প্রক্রিয়াটি সম্পর্কে জরায়ু প্রতিস্থাপন দলের সদস্য ডাঃ টমাসো ফ্যালকন বলেন, সন্তান জন্মদানের পর নাম গোপন রাখা ওই রোগীর প্রতিস্থাপিত জরায়ুটি সরিয়ে নেয়া হয়।

তিনি আরও বলেন, মৃত্যুর পর যেকেউ তাদের জরায়ু দান করে দিতে পারেন এবং এটি খুব ভালো কাজ করবে।পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১৫ মাস সময় লেগেছে। মোট সাতটি ধাপে এটা করা হয়। সব মিলিয়ে এটা ছিল বেশ জটিল একটি কাজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031