সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফোর্বসের ধনী তারকাদের তালিকার এক নম্বরে টেইলর সুইফট

বিনোদন ডেস্ক :

ফোর্বসের ধনী তারকাদের তালিকায় প্রথম স্থান অধিকার করলেন পাশ্চাত্য সংগীতের অন্যতম নাম টেইলর সুইফট। গেল এক বছরে ১৮৫ মিলিয়ন ডলার আয় করে প্রথম স্থানে আছেন তিনি।

২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এক বছরের আয়ের হিসেব করে ফোর্বস ম্যাগাজিন এই ফলাফল ঘোষণা করেছে। প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। এই তালিকায় যাচাই বাছাই করে স্থান দেওয়া হয় তারকাদের। ২০১৬ সালেও ধনী হিসেবে এক নম্বর অবস্থানে ছিলেন টেইলর। সে সময় এক বছরে তার আয় ছিল ১৭০ মিলিয়ন ডলার।

২০১৯ সালে এই তালিকায় থাকা প্রথম দশ জন হলেন-

টেইলর সুইফট: ১৮৫ মিলিয়ন ডালার, কাইলি জেনার:  ১৭০ মিলিয়ন, কেনি ওয়েস্ট: ১৫০ মিলিয়ন ডলার, লিওনেল মেসি: ১২৭  মিলিয়ন ডলার, এড শিরান: ১১০ মিলিয়ন ডলার, ক্রিশ্চিয়ানো রোনালদো: ১০৯ মিলিয়ন ডলার, নেইমার: ১০৫ মিলিয়ন ডলার, দ্য ঈগলস: ১০০ মিলিয়ন, ড. ফিল ম্যাকগ্রো:  ৯৫ মিলিয়ন, ক্যানেলো অ্যালভ্যারেজ: ৯৪ মিলিয়ন ডলার।  

এছাড়া ১০০ জন ধনী তারকার তালিকায় অন্যান্যদের সঙ্গে স্থান পেয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। ৬৫ মিলিয়ন ডলার আয় করে ৩৩তম অবস্থানে আছেন তিনি।

পাশ্চাত্য সংগীতের রানী টেইলরের আরও একটি সুখবর হলো তিনি সপ্তম একক অ্যালবাম নিয়ে আসছেন। অ্যালবামের নাম ‘লাভার’। অ্যালবাম প্রকাশের আগে নতুন একটি গান উপহার দিচ্ছেন তিনি। উপহার হিসেবে ভক্তদের জন্য রেখেছেন ‘ইউ নিড টু কাম ডাউন’ শিরোনামের একটি রোমান্টিক গান। 

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930