সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আমি তোমাকে মন্ত্রী করবো

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন গীতিকার ও শিল্পী মোস্তফা জামান আব্বাসী।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এরশাদকে নিযে স্মৃতিচারণ করে বলেন, একবার রোটারির ফাংশনে তাকে প্রধান অতিথি করি। একদিন বললেন, আমি তোমাকে মন্ত্রী করব। আমি প্রায় অজ্ঞান। তা হয় না এরশাদ ভাই। আমি এর উপযুক্ত নই। আমি গান গাই। আমাকে দোয়া করবেন। চিরদিন আমাকে ভালবেসেছেন।

এরশাদকে নিয়ে তিনি আরও লেখেন, তার দোষ-গুণ যাই থাক, তিনি আমার আত্মীয়। দিনহাটায় তার বাড়ি। যখনই দেখা হত পরম স্নেহে জড়িয়ে ধরতেন। কোন লেন-দেন ছিল না, শুধু ভালবাসার লেন-দেন। আল্লাহ্‌ তাকে ক্ষমা করুন। আমাকেও।

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তখন থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। আজ সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন হাসপাতালটির চিকিৎসকরা।

বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম মসজিদে। এরপর সংসদের দক্ষিণ প্লাজা, বনানী ও কাকরাইল অফিসে জানাজা হবে বলে জানা যায়।

মঙ্গলবার রংপুরে নেওয়া হুসেইন মুহম্মদ এরশাদকে। এরপর ঢাকায় এনে দাফন করা হবে সামরিক কবরস্থানে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930