সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার শখের নায়ক নোবেল!

বিনোদন ডেস্ক :

কিছুদিন ধরে কাজে ফিরেছেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এর আগে দেড় বছরের বিরতিতে ছিলেন তিনি। ফিরে এবার অভিনয় করেছেন নির্মাতা শেখ সেলিমের ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে। এতে তার নায়ক ছিলেন জাহিদ হাসান।

তবে নতুন খবর হল, এবার একই নির্মাতার আরো একটি নাটকে অভিনয় করছেন শখ। নাম ‘অহংকার’। এতে তার বিপরীতে দেখা যাবে সুপারস্টার মডেল-অভিনেতা নোবেলকে। শখের নায়ক হয়ে অভিনয় করবেন তিনি।

নাটকটি নিয়ে নির্মাতার ভাষ্য, দর্শকদের কথা মাথায় রেখে নোবেল ও শখকে নিয়ে নাটকটি নির্মাণ করছি। গতকাল উত্তরায় এর শুটিং শুরু করেছি। আজো দ্বিতীয় দিনের মত এর শুটিং করছি।

‘অহংকার’র গল্প কেমন হবে? নির্মাতা বলেন, অহংকার পতনের মূল। বেশি সম্পদশালী হয়ে গেলে কিছু মানুষের মধ্যে এই পরিবর্তন চলে আসে। বলা যায়, মানুষ অহংকারী হয়ে উঠে। শেষে পতনও হয়। খুব সাধারণ একটি গল্প এটি। তবে অনেক শিক্ষণীয় বিষয় আছে নাটকটিতে।

‘অহংকার’ নাটকের চিত্রনাট্য লিখেছেন রিয়াজুল আলম শাওন। আর গল্পটি সাব্বির চৌধুরীর। এটি যৌথভাবে প্রযোজনা করছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

নাটকে আরো অভিনয় করেছেন সুব্রত বড়ুয়া, রিনা খান, শাহরুখ, মোশাররফ হোসেন প্রমুখ।

এদিকে, নাটকটি আসন্ন ঈদে কোন বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলেও জানান পরিচালক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930