সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এসপি পদমর্যাদার ২৬ কর্মকর্তার বদলি

আকাশবার্তা ডেস্ক :

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এক আদেশে- ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুরের এসপি, মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জের এসপি, মো. আলিমুজ্জামানকে ফরিদুপরের এসপি, ফারুক আহমেদকে মৌলভীবাজারের এসপি, লিটন কুমার সাহাকে নাটোরের এসপি, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনার এসপি, এস এম মুরাদ আলীকে মেহেরপুরের এসপি, প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীর এসপি, মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের এসপি ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে- মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ শাহ জালালকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মো. জাকির হোসেন খানকে ডিএমপির ডিসি, জয়দেব চৌধুরীকে ডিএমপির ডিসি, মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপির ডিসি, আ, স, ম মাহাতাব উদ্দিনকে ডিএমপির ডিসি, মো. বরকতুল্লাহ খানকে হাইওয়ে পুলিশের এসপি, সাইফুল্লাহ আল মামুনকে রেলওয়ে পুলিশের এসপি, সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জের এসপি, মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপির ডিসি, মো. আনিসুর রহমানকে ডিএমপির ডিসি, আব্দুর রহিম শাহ চৌধুরীকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি, ফারহাত আহমেদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি, মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ সদর দপ্তরের এআইজি ও মাসুদ আহাম্মদকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930