সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এম এ নাঈম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। রোববার (১৪ জুলাই) বিকালে সদর উপজেলার জকসিনবাজার এলাকার মেসার্স কাজী ফার্মার নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে আটক করে র‌্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা ।

পরে আটককৃত ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান।

র‌্যাব জানায়, দীর্ঘদিন থেকে নাঈম সনদ ছাড়াই সকল ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। এমন সংবাদের সত্যতা পাওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তাকে। পরে নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে র‌্যাবের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930