বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভালো শিক্ষকদের ক্লাস টিভিতে দেখানোর পরিকল্পনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ভালো শিক্ষকদের ক্লাস টেলিভিশনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে দেখানোর পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি।আজ সোমবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত আলোচনায় ডিসিদের এই চিন্তার কথা  জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে টিভি চ্যানেলের মাধ্যমে ভালো বিদ্যালয়ের ভালো শিক্ষকদের ক্লাসগুলো দেখাতে পারি। সে জন্য একটি শিক্ষা টিভি চ্যানেলের মতো কিছু করা যায় কি না সে বিষয়েও ভাবা যায়।

তিনি বলেন, এরকম টিভি করা গেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকেরাও এই শেখানো পদ্ধতি থেকে উপকার পাবেন এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে।শিক্ষামন্ত্রী বলেন, সব জায়গায় শিক্ষার মান উন্নয়নের জন্য কতগুলো দক্ষতা অর্জন করা জরুরি।

যেমন বাংলা ও ইংরেজি পড়তে, লিখতে, বলতে ও শুনতে পারছে কিনা, গণিত, বিজ্ঞান, আইসিটি, মুক্তিযুদ্ধের ইতিহাসহ সাধারণ যে দক্ষতা অর্জন করা দরকার সেটুকু তারা যেন শিখতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১