মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অবশেষে এরশাদের দাফন রংপুরে

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন হওয়ার কথা থাকলেও এলাকাবাসীর দাবির মুখে অবশেষে তা হলো রংপুরে। রংপুরে তার বাড়ি পল্লীনিবাসেই তাকে দাফন করা হবে।

তার আগে আজ এরশাদের চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে। জানাজায় দলীয় নেতাকর্মীদের বাইরেও হাজার হাজার মানুষ অংশ নেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে রংপুরে দাফনের দাবি জানান এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর কথা উপেক্ষা করে তার মরদেহ ঠেলতে ঠেলতে পল্লীনিবাসে নিয়ে যান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এরশাদকে রংপুরে দাফনের সিদ্ধান্তের কথা জানান তার স্ত্রী রওশন এরশাদ।

এর আগে গত রোববার ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হয় পরেরদিন সোমবার সকালে জাতীয় সংসদের টানেলে। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা টানেলের ভেতরে করা হয়। জানাজায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য তিন ঘণ্টা রাখা হয়। এরপর বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হয়। রাতে আবার তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তার মরদেহ হেলিকপ্টারে করে রংপুরে নেয়া হয়। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হয়। আগামীকাল বুধবার বাদ আছর তার কুলখানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১৪ জুলাই) সকাল পৌনে আটটার দিকে তিনি মারা যান। গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত প্রায় আট মাস ধরে টানা অসুস্থ ছিলেন এরশাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০